উত্তরদিনাজপুর

দীর্ঘ দিনের দাবি পুরনো হল কাপাশিযা অঞ্চলের মানুষের। শুরু হচ্ছে বেহাল অবস্থায় পরে থাকা রাস্তার কাজ

উত্তর দিনাজপুর জেলার ইটাহারের গ্রামের বাসিন্দাদের দীর্ঘ দিনের দাবি মেনে অবশেষে গ্রামের নতুন রাস্তার কাজের সূচনা করা হল সোমবার। উল্লেখ্য কাপাশিযা অঞ্চলের দক্ষিন পাড়া থেকে কাশিবাটি গ্রামের মূল রাস্তাটি দীর্ঘ দিন ধরেই কোন রকম সংস্কার করার উদ্যোগ নেইনী প্রশাসনের তরফে। ফলে দীর্ঘদিন ধরেই মাটির রাস্তা হয়ে পরে রয়েছে। বর্ষাকালে কাদা মাটি ও খরাতে ধুলা। ফলে দুটি গ্রামের কয়েকশ বাসিন্দাদের নিত্য দিনের যাতায়াত করতে দুরভোগে পরতে হত। অবশেষে উত্তর দিনাজপুর জেলা পরিষদের আর্থিক অনুকূলে ও এলাকার জেলা পরিষদের সদস্য মোশারফ হোসেনের উদ্যোগে ৫ লক্ষ টাকা ব্যয়ে চারশ মিটার ডালাই রাস্তার কাজের জন্য শিলানাস করা হয়। সোমবার আনুষ্ঠানিক ভাবে দক্ষিণ পারাই কাজের সূচনা করেন জেলা পরিষদের সদস্য মোশারফ হোসেন এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার প্রধান হাসিরুদ্দিন আহমেদ সহ অন্যান্যরা।